ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যাবেন মুশফিক-মুমিনুল!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ২৯ জুলাই ২০২৪
‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যাবেন মুশফিক-মুমিনুল!
মুশফিকুর রহিম ও মুমিনুল হক

আগামী মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে বাবর আজমদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

মূল সিরিজের আগে ৬ আগস্ট বাংলাদেশ 'এ' দল পাকিস্তানের মাটিতে সফর করবে। সেখানে পৌঁছে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল। শুরুতে থাকবে চার দিনের ম্যাচ।

এই সফরে যেতে পারেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শুধু মুশফিক-মুমিনুল নন, দেখা যেতে পারে আরও কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়কে।

Advertisement

সেক্ষেত্রে ওপেনার সাদমান ইসলাম, জাকির হাসান এমনকি মাহমুদুল হাসান জয়কেও দেখা যেতে পারে। আজ সোমবার চট্টগ্রামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে ক্রিকেটাররা। আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড ঘোষণা হতে পারে। 

আগামী ২১ আগস্ট থেকে বাংলাদেশ-পাকিস্তানের দুই টেস্টের সিরিজ শুরু হবে। যেখানে ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে শান্ত-বাবর আজমের দল।

এর আগে ১০ আগস্ট 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ 'এ' দল। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!