ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেজর লিগের ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন ওয়াশিংটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ২৯ জুলাই ২০২৪
মেজর লিগের ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন ওয়াশিংটন
ছবি- সংগৃহীত

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ও ওয়াশিংটন ফ্রিডম। যেখানে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি স্টিভ স্মিথের দল।

রোববার ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ২০৭ রান সংগ্রহ করে ওয়াশিংটন ফ্রিডম। জবাবে ব্যাট করতে নেমে সান ফ্রান্সিসকো গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে। স্মিথের দলের জয় ৯৬ রানে। এই জয়ে এমএলসির দ্বিতীয় আসরেই প্রথম শিরোপা পেল ওয়াশিংটন।

ওয়াশিংটনের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ৩০ রানে ৩ উইকেট হারায় কোরি অ্যান্ডাসনের সান ফ্রান্সিসকো। সঞ্জয় কৃষ্ণমূর্তি ও জস ইঙ্গলিস কিছুটা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়।

Advertisement

এদিন ২০ রানের কোটায় প্রবেশ করতে পারেননি শুরুর ৯ ব্যাটার। ফিন অ্যালেন (১৩), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৩), সঞ্জয় কৃষ্ণমূর্তি (১৩), জস ইংলিশ (১৮), শেরফেন রাদারফোর্ড (৪), হাসান খান (১৩), কোরি অ্যান্ডারসন (০), প্যাট কামিন্স (১৩), হ্যারিশ রউফ (৭) কেউই দলের জন্য কোনো অবদান রাখতে পারেননি।

একমাত্র দশ নম্বরে নেমে কারমি লে রক্স ১৯ বলে ২০ করেন। এটাই সান ফ্রান্সিসকোর ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এছাড়া জুয়ানয় ড্রিসডেল ৫ রান করেন।

ওয়াশিংটনের হয়ে ৩টি করে উইকেট নেন মার্কো জানসেন এবং রাচিন রাবিন্দ্রা। ২টি উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ওয়াশিংটনের অধিনায়ক স্টিভ স্মিথ। ৫২ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৭ বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া অস্ট্রেলিয়া দলে তার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল করেন ২২ বলে ৪০ রান।

শুরুতে নেমে অবশ্য হতাশ করেছিলেন ট্রাভিস হেড। তবে শেষশেষ স্মিথ-ম্যাক্সওয়েলের উপর ভর করে বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়াশিংটন। আন্দ্রিয়েস গাউসের ২২ রানের সহায়ক ইনিংসে তাদের পুঁজি গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ২০৭ রানে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!