ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

র‍্যাংকিং রাউন্ডে ৪৫তম আর্চার সাগর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২২, ২৬ জুলাই ২০২৪
র‍্যাংকিং রাউন্ডে ৪৫তম আর্চার সাগর
র‍্যাংকিং রাউন্ডে ৪৫তম আর্চার সাগর

অলিম্পিকে শুরুটা ভালো হয়নি সাগর ইসলামের। র‍্যাংকিং রাউন্ডে ৬৫২ স্কোর করেছেন এই আর্চার, যা তার সেরা স্কোরও নয়। ৬৪ জনের মধ্যে হয়েছেন ৪৫তম।

সাগরের মূল লড়াই হবে অবশ্য নক আউট রাউন্ড থেকে।

সেখানে ৬৪ থেকে সেরা ৩২-এ ঢোকার চ্যালেঞ্জ থাকবে তার প্রথম রাউন্ডে। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকতে পারলে শুরুতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ারও সুযোগ থাকত তার। ৪৫তম হওয়ায় সেই লড়াইটা হয়তো এখন কঠিন হয়ে যাবে। গত মাসেই তুরস্কে অলিম্পিক বাছাই টুর্নামেন্ট থেকে প্যারিসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন সাগর।

বাংলাদেশ থেকে একমাত্র তিনিই এবার এই যোগ্যতা নিয়ে খেলছেন।

স্বাভাবিকভাবে তার ওপর প্রত্যাশাটাও বেশি। তবে শুরুতে প্রত্যাশিত স্কোর পেলেন না। তুরস্কে বাছাই টুর্নামেন্টে ৬৬০ মেরেছিলেন, তার পরের বিশ্বকাপেও স্কোর ছিল ৬৫৭।

সেখান থেকে কমই মেরেছেন প্যারিসে, যেখানে কোরিয়ান আর্চার কিম উজিন ৬৮৬ মেরে প্রথম হয়েছেন। অলিম্পিকে রেকর্ড ৭০০ স্কোরও এই কোরিয়ানের।

ডেইলি-বাংলাদেশ/SA
ট্যাগ: আর্চার
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!