ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনার কোচিং স্টাফ দলে আলকানতারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৩, ১৮ জুলাই ২০২৪
বার্সেলোনার কোচিং স্টাফ দলে আলকানতারা
থিয়াগো আলকানতারা

লিভারপুল থেকে সদ্য অবসরে গেছেন থিয়াগো আলকানতারা। এবার স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনায় হান্সি ফ্লিকের কোচিং স্টাফ দলে অস্থায়ী ভিত্তিতে নাম লিখিয়েছেন তিনি।

৩৩ বছর বয়সী আলকানতারা ফ্লিকের অধীনে বার্সাকে আবারো লড়াইয়ে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবেন বলে আশা করা হচ্ছে। মে মাসে দুই বছরের চুক্তিতে ফ্লিককে নিয়োগ দেয় বার্সা। এর আগে কোচ জাভি হার্নান্দেজকে ছাঁটাই করেছিল কাতালান জায়ান্টরা।

বার্সেলোনার পক্ষ থেকে দেওয়া এক বিবৃবিতে বলা হয়েছে, ‘থিয়াগো আগামী কয়েক সপ্তাহ হান্সি ফ্লিকের স্টাফদের সাথে কাজ করবেন। পুরো গ্রীষ্ম জুড়েই সাবেক এই খেলোয়াড় ক্লাবের সঙ্গে থাকবেন।’

Advertisement

বার্সেলোনার যুব একাডেমি থেকে উঠে আসা আলকানতারা ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেবার আগে সিনিয়র দলের হয়ে ১০১টি ম্যাচ খেলেছেন। এরপর বায়ার্নে তিনি ফ্লিকের অধীনে খেলেছেন।

২০২০ সালে জার্মান ক্লাবটির ট্রেবল হয়ে আলকানতারার গুরুত্বপূর্ণ অবদান ছিল। গত মৌসুমে ইনজুরির কারণে অ্যানফিল্ডে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি। লিভারপুলের হয়ে চার মৌসুমে খেলেছেন ৯৮ ম্যাচ।

গত ৩০ জুন লিভারপুলের সঙ্গে চুক্তি শেষে অবসরের ঘোষণা দেন আলকানতারা। যদিও খেলা ছাড়ার পর খুব বেশিদিন তাকে বসে থাকতে হয়নি। জার্মানি কোচ ফ্লিককে সহযোগিতা করার জন্য তিনি যুক্ত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!