তবে একই সমস্যার কারণে এবারও নির্ধারীত সময় মাঠে গড়ায়নি শিরোপা নির্ধারণী ম্যাচটি। দ্বিতীয় দফায় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এই সময়ের মধ্যেও টিকিট সংগ্রহ করা সমর্থকেরা মাঠে প্রবেশ করতে পারেননি। এজন্য আরো ৩০ মিনিটের জন্য ম্যাচটি স্থগিত করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে প্রচুর মানুষ! যাদের ভ্যালিড টিকিট আছে, তারা সবাই স্টেডিয়ামে প্রবেশ না করা পর্যন্ত ম্যাচ শুরু হবে না!
.png)
বিলম্বিত হওয়া ম্যাচটি সকালে সোয়া ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হবে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল মহারণ।
এর আগে স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের।
স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে। প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল।
চরম বিপাকের মাঝে পড়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দুই দফায় সময় পেছালেও এবার অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে ম্যাচ।
আর্জেন্টিনা একাদশ: ইমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।
কলম্বিয়া একাদশ: ক্যামিলো ভার্গাস (গোলরক্ষক), সান্তিয়াগো আরিয়াস, সান্তিয়াগো আরিয়াস, ডেভিনসন স্যানচেজ, জোহান মোজিকা, রিচার্ড রিওস, জেফারসন লের্মা, জন আরিয়াস, জেমস রদ্রিগেজ, লুইস দিয়াজ ও জন করদোবা।