ফাইনাল ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জার্মান সেনাবাহিনীর বিশেষ টিম বার্লিন পুলিশের সঙ্গে স্টেডিয়ামে নিরাপত্তা তল্লাশি চালিয়েছে। এই কাজের জন্য তারা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও ব্যবহার করেছে। ম্যাচের নিরাপত্তার জন্য স্টেডিয়াম এলাকা এবং পুরো শহরে ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখবেন প্রায় ৭১ হাজার দর্শক। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে ম্যাচটি নিয়ে দর্শকদের মধ্যে থাকছে বাড়তি উন্মাদনা। ইতোমধ্যে বার্লিনের কেন্দ্রস্থলে স্পেন ও ইংল্যান্ডের দর্শকরা নেচেগেয়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেছেন।
.png)
জার্মান সংবাদমাধ্যমের মতে, রোববার সকালে বার্লিনে প্রায় ৫০ হাজার ইংলিশ সমর্থক হাজির হয়েছেন। ধীরে ধীরে এই সমর্থকের সংখ্যা আরো বেড়েছে। স্পেনের সমর্থকের সংখ্যা আরো বেশি। কারণ জার্মানিতে অনেক আগে থেকেই স্পেনের বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন।
স্পেন-ইংল্যান্ড ফাইনালে শেষ পর্যন্ত কত দর্শক হবে সে সম্পর্কে ধারণা করা কঠিন। স্পেন এবং ইংল্যান্ড থেকে জার্মানির দূরত্ব বেশি হওয়ায় খুব বেশি লোকের জমায়েত হবে না বলে ধারণা করা হচ্ছে।
তবে যাত্রীদের পরিবহনের জন্য বার্লিন-ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে। স্বাভাবিক ফ্লাইটের পাশাপাশি প্রায় ১০ হাজার ফুটবলভক্তের জন্য বার্লিনমুখী প্রায় ৫০টি চার্টার্ড উড়োজাহাজ ফাইনাল খেলার জন্য নিবন্ধিত হয়েছে।