ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সহজে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ১৪ জুলাই ২০২৪
সহজে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দেখবেন যেভাবে
লিওনেল মেসি

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে আগামীকাল কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসে সরাসরি দেখা যাচ্ছে এবারের কোপা আমেরিকার মহারণ।

এছাড়া টি-স্পোর্টস অ্যাপ, বাংলালিংক অ্যাপ, লাইভস্পোর্টস ও ইয়াল্লা ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।

Advertisement

এবারের ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ওঠা কলম্বিয়া টানা ২৮ ম্যাচ অপরাজিত রয়েছে। তাই তাদের বিপক্ষে জেতাটা সহজ হবে না আর্জেন্টিনার।

অন্যদিকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার ‍মিশন মেসিদের। ঘরের মাঠ মায়ামিতেই মেগা ফাইনাল খেলবেন লিওনেল মেসি। যা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয়। কারণ, প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায়।

তবে প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশ্চিন্তা তো থেকেই যাচ্ছে আলবিসেলেস্তদের। এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।

এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে কলম্বিয়া। ফাইনাল বাদ দিলেও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আলবিসেলেস্তারা। ১৮ বারের দেখায় সর্বোচ্চ ৭ টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর ৪ জয় কলম্বিয়ার। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!