ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপার ফাইনালের আগে ফেসবুকে মেসির আবেগঘন পোস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২১, ১৪ জুলাই ২০২৪
কোপার ফাইনালের আগে ফেসবুকে মেসির আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। যেখানে শিরোপা জিতে এককভাবে টুর্নামেন্টের ইতিহাসের সেরা দল হওয়ার সুযোগ আলবিসেলেস্তেদের সামনে।

অবশ্য কলম্বিয়া যে ছেড়ে কথা বলবে না তা বলাই বাহুল্য। ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ওঠা দলটি টানা ২৭ ম্যাচ অপরাজিত। এ অবস্থায় ফাইনালের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

নিজের ও দলের সবার একসঙ্গে থাকা দুটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, কোপা আমেরিকার শেষ দিন। আবার আমরা শেষের দিকে পৌঁছেছি... যারা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখে তাদের পাশাপাশি ক্যামেরার পিছনে থাকা সদস্যদের পরিশ্রম ছাড়া এই অবিশ্বাস্য রাস্তা পাড়ি দেওয়া অসম্ভব হত।

Advertisement

এরপর মেসি লেখেন, নিরলস প্রচেষ্টা ও অন্তহীন আবেগের জন্য সবাইকে ধন্যবাদ। সকল টিমমেট ও টেকনিক্যাল বডি, জাতীয় দলের সহকর্মী ও সকল আর্জেন্টাইন যারা আমেরিকাতে আমাদের উৎসাহিত করতে এসেছেন, একইসঙ্গে যারা আসতে পারেননি কিন্তু আমাদের দেশ থেকে আমাদের সমর্থন করেছেন তাদেরকেও ধন্যবাদ।

পরিশেষে আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, সবাইকে বড় আলিঙ্গন, কাম অন আর্জেন্টিনা।

উল্লেখ্য, আগামীকালের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তাই তার জন্য আলাআভাবে ম্যাচটি জিততে চাইবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী ১৫ জুলাই ভোর ৬টায়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!