ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ডকে ফাইনালে তোলা ফুটবলারের নামে শিশুর নাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ১২ জুলাই ২০২৪
ইংল্যান্ডকে ফাইনালে তোলা ফুটবলারের নামে শিশুর নাম
ছবি- সংগৃহীত

ম্যাচের শেষ মিনিটের খেলা চলছে। কয়েক সেকেন্ড বাকি। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কের এই মুহূর্তটাকেই তখন নায়ক হওয়ার জন্য বেছে নিলেন ওলি ওয়াটকিনস। কাঁটায় কাঁটায় ঠিক ৯০তম মিনিটে ডান পায়ের জোরালো শটে নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করলেন তিনি। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই গ্যালারিতে আনন্দের বন্যা বয়ে যায়।

আর মাঠে ইংল্যান্ডের ফুটবলারদের আনন্দের মধ্যেমণি হয়ে যান ওয়াটকিনস। তার ও অধিনায়ক হ্যারি কেইনের গোলে ডাচদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারে মতো ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দলকে এমন দুর্দান্ত মুহূর্ত এনে দিয়ে এখন ইংল্যান্ডের নায়ক ওয়াটকিনস। ইংলিশদেরকে এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ায় প্রশংসা ভাসচ্ছেন ওয়াটকিনস।

সেই তালিকায় যুক্ত হয়ে মজার এক গল্প শুনিয়েছেন তার সাবেক ক্লাব সতীর্থ নিল মাউপে। তার ছেলের নাম ওলি ওয়াটকিনস রেখেছেন বলে জানিয়েছেন এভারটনের ফরোয়ার্ড।

Advertisement

ওলি ওয়াটকিনস। ছবি- সংগৃহীতশুরুতে ওয়াটকিনসের দুর্দান্ত গোলটির প্রশংসা করেন মাউপে। টকস্পোর্টকে তিনি বলেছেন, ‘তার সঙ্গে আমি খেলেছি, ওলি আমার বন্ধু। সত্যি বলতে, তার গোলটি ছিল দুর্দান্ত। একজন নিঁখুত স্ট্রাইকারে গোল। বলের স্পর্শ এবং ফিনিশিং দুর্দান্ত। তার জন্য আমি খুশি।’

ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের হয়ে একসঙ্গে প্রিমিয়ার লিগ মাতিয়েছেন দুজনে। এরপর দুজনের ঠিকানা দুই ক্লাবে। ব্রেনফোর্ড থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন ওয়াটকিনস। অন্যদিকে মাউপে এভারটনের সঙ্গে চুক্তি করেন। দুজন দুই ক্লাবে গেলেও বন্ধুতে ছেদ পড়েনি তাদের।

বন্ধুর গোলে ইংল্যান্ড ইউরোর ফাইনালে ওঠায় নিজের ছেলের নাম যে ওয়াকিনসের নামে রেখেছেন তা জানানোর সুযোগটা হাতছাড়া করেননি মাউপে। 

তিনি বলেন, ‘আপনাদের জন্য আমার কাছে একটা গল্প আছে। ওলি ওয়াটকিনসের নামে আমার ছেলের নাম রেখেছি। আট বছর আগে যখন ব্রেন্টফোর্ডে তার সঙ্গে প্রথম দেখা হয় তখনই তার নাম আমার পছন্দ হয়েছিল। তাকে বলেছিলাম আমার ছেলে হলে তাকে ওলি নামে ডাকব। গত সপ্তাহে এটা জানাতেই তার সঙ্গে কথা বলেছিলাম।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!