ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনা-কলম্বিয়া কোপার ফাইনাল কবে, কখন, কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ১১ জুলাই ২০২৪
আর্জেন্টিনা-কলম্বিয়া কোপার ফাইনাল কবে, কখন, কোথায়?
ফাইল ছবি

দেখতে দেখতে শেষের পথে কোপা আমেরিকার ৪৮ তম আসর। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত ১৬ দলের এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে এখন টিকে আছে মাত্র দুই দল। যেখানে লড়তে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। 

আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। রেকর্ড ১৬তম শিরোপা জয়ের অপেক্ষায় মেসি-ডি মারিয়ারা। অন্যদিকে নিজেদের ইতিহাসে দ্বিতীয় কোপার শিরোপা জেতার সুযোগ কলম্বিয়ার সামনে।

চলমান আসরে দুই দলই এখন পর্যন্ত অপরাজিত আছে। এদিকে টানা তিন আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি গড়তে পারেনি লাতিনের কালজয়ী সব দল।

Advertisement

এমনকি ইউরোপে প্রজন্ম বা সর্বকালের সেরা দলগুলোও পারেনি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে। একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো টানা জয় করেছিল দেশটি। 

অনলাইনে যেভাবে দেখবেন: কোপা আমেরিকার ফাইনালের মহারণ বাংলাদেশে বসে দেখা যাবে টি-স্পোর্টসে। এছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও খেলা দেখা যাবে। পাশাপাশি সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লাইভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!