বৃহস্পতিবার ব্যাংক অব আমেরিকায় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে নেস্টর লরেঞ্জের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কলম্বিয়া। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ৩৯ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাদের।
.png)
৩৯তম মিনিটে জেফারসন লের্মার গোলে লিড নেয় কলম্বিয়া। জেমস রদ্রিগেজের ক্রস থেকে দারুণ এক হেডে উরুগুয়ের জাল কাঁপিয়ে দেন তিনি।
তবে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দুঃসংবাদ নেমে আসে কলম্বিয়া শিবিরে। কারণ, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ড্যানিয়েল মুনোজ। এতে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া। বিরতির পর এই দল নিয়েই মাঠে নামবে তারা।