৫৫ বছর বয়সী সাবেক এই লংকান ক্রিকেটার ভারত ও ইংল্যান্ড সিরিজে দলকে পরিচালনা করবেন। অন্তর্বর্তী কোচ হওয়ার আগে দুই দফায় শ্রীলংকার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন জয়াসুরিয়া।
নতুনভাবে শুরুর পথে থাকা শ্রীলংকা চলতি মাসেই ভারতকে ওয়ানডে ও টি২০ সিরিজে আতিথেয়তা দেবে। তিন টি২০ ম্যাচের সিরিজ শুরু হবে ২৭ জুলাই, তিন ওয়ানডের সিরিজ শেষ হবে ৭ আগস্ট। এরপর ইংল্যান্ডে গিয়ে তিন টেস্টের সিরিজ খেলবে দলটি।
.png)