ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্রীলংকার কোচ হলেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৬, ৭ জুলাই ২০২৪
শ্রীলংকার কোচ হলেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপে মোটাদাগে ব্যর্থ হয়েছে শ্রীলংকা। গ্রুপ পর্বে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও বৃষ্টি ভাগ্যের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় লঙ্কানরা।

বিশ্বকাপ শেষেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান দলটির প্রধান কোচ ক্রিস সিলভারউড। এবার তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শ্রীলংকার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়াকে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। 

আগামী দুই সিরিজ শ্রীলংকার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জয়সুরিয়া। সূচি অনুযায়ী, জয়সুরিয়া কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন ভারত ও ইংল্যান্ড সিরিজে। ভারতের বিপক্ষে টি-২০ এবং ওয়ানডে খেলার কথা রয়েছে শ্রীলংকার। 

Advertisement

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের রয়েছে টেস্ট সিরিজ। এই দুই সিরিজেই প্রধান কোচের ভূমিকা পালন করবেন জয়সুরিয়া। 

শ্রীলংকা দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাবেক বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দলটির পরামর্শকের ভূমিকায় ছিলেন তিনি। জাতীয় দলের প্রধান নির্বাচকের মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে জয়সুরিয়ার। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!