শনিবার উইম্বলডন চ্যাম্পিয়নশিপে জাভেরেভ জানিয়েছেন, গার্দিওলার শিষ্যত্ব গ্রহণ করতে চান তিনি। খবর ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের।
গত ১ জুলাই থেকে শুরু হয়েছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ টেনিসের এবারের আসর। শনিবার যেখানে লড়েছিলেন জার্মান টেনিস খেলোয়াড় আলেকজান্ডার জাভেরেভ এবং ইংল্যান্ডের টেনিস খেলোয়াড় ক্যামেরন নরি।
.png)
এদিন মাঠে উপস্থিত হয়ে টেনিস উপভোগ করছিলেন স্প্যানিশ ফুটবল কোচ পেপ।
সে সময় হাজারো দর্শকের ভিড়ে গার্দিওলাকে দেখে ঘাবড়ে যান জাভেরেভ। এ প্রসঙ্গে জার্মান টেনিস খেলোয়াড় জাভেরেভ গার্দিওলাকে উদ্দেশ্য করে ইএসপিএনকে আরো বলেন, ‘আপনি যদি ফুটবলে ক্লান্ত হয়ে থাকেন তবে আপনি যে কোনো সময় আমাকে টেনিস কোর্টে কোচিং করতে পারেন।’
ফুটবলে কোচিং ক্যারিয়ারের ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় ঠাঁই দিয়েছেন পেপ। তার অধীনে খেলেছে বিশ্বসেরা মেসি, নেইমার কিংবা সুয়ারেজরা। বার্সেলোনাকে অসংখ্য শিরোপা জিতিয়ে ম্যান সিটির দায়িত্ব নিয়ে সর্বশেষ দ্য সিটিজেনসদেরও দিয়েছেন ট্রেবল জেতার স্বাদ। তাকেই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিচালকদের একজন মনে করা হয়।