ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপা আমেরিকার সেমিফাইনালের ম্যাচসূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ৭ জুলাই ২০২৪
কোপা আমেরিকার সেমিফাইনালের ম্যাচসূচি
ফাইল ছবি

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে শেষ দল হিসেবে কোপা আমেরিকার ৪৮তম আসরের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে উরুগুয়ে। একইসঙ্গে এর মাধ্যমে চূড়ান্ত হয়েছে শেষ চারের লাইন-আপ।

কোয়ার্টার ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শিরোপার লরাইয়ে টিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে এবং কলম্বিয়া। ফাইনালে যাওয়ার লড়াইয়ে গ্রুপ পর্বের পর ফের কানাডার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় এই ম্যাচ শুরু হবে। আসরের টানা ২৭ ম‍্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া ফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের মোকাবিলা করবে। আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

Advertisement

কোপা আমেরিকা ২০২৪ এর সেমিফাইনালের সূচি:

তারিখ    ম্যাচ    ভেন্যু    সময়
৯ জুলাই    কানাডা বনাম আর্জেন্টিনা    মেটলাইফ স্টেডিয়াম    সকাল ৬টা
১০ জুলাই    উরুগুয়ে বনাম কলম্বিয়া    ব্যাংক অফ আমেরিকা    সকাল ৬টা

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!