ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের জন্য ভারতের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৪, ৬ জুলাই ২০২৪
এশিয়া কাপের জন্য ভারতের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
ফাইল ছবি

আর কিছুদিন পরই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আসন্ন এ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। নারী এই টুর্নামেন্টের জন্য হারমানপ্রীত কৌরকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৬ জুলাই) বিসিসিআই ডাক পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ খেলছে ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে তারা ১২ রানে হেরেছে।

নারী এশিয়া কাপের সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে স্মৃতি মান্ধানাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ভালো খেলেছিলেন তিনি। ১৫ জনের দলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে শ্বেতা সেহরাবত, সাইকা ইশাক, তনুকা কানওয়ার এবং মেঘনা সিংকে।

Advertisement

ভারত দল: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেস, রিচা ঘোষ, উমা ছেত্রী, পূজা বস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, দয়ালন হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল এবং সাজনা সজীবন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!