ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪

যে একাদশে মাঠে নামলো স্পেন-জার্মানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:০৬, ৫ জুলাই ২০২৪
যে একাদশে মাঠে নামলো স্পেন-জার্মানি
ছবি- সংগৃহীত

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন ও জার্মানি। ম্যাচটিতে জিতলেই সেমির টিকিট পাবে যেকোনো একদল। তবে জয়ে চোখ রেখে সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছে দুদল।

শুক্রবার স্টুটগার্ট অ্যারেনায় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে নেমেছে স্পেন। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে পর্তুগাল বনাম ফ্রান্সের মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করবে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে স্পেন। অন্যদিকে ঘরের মাঠে শেষ আট ম্যাচে অবশ্য লা রোজাদের বিপক্ষে অপরাজিত রয়েছে জার্মাান। এর মধ্যে পাঁচটিতে জয়ী ও তিনটি ম্যাচ ড্র হয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল থেকে এখনো কোন স্বাগতিক দল বিদায় নেয়নি।

Advertisement

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ২৭বার মুখোমুখি হয়েছে দুদল। যার মধ্যে ৯টি জিতেছে স্পেন, বাকি ৮টিতে জয় আছে জার্মানির। আর ১০ ম্যাচে ড্র করেছে তারা।

জার্মানি একাদশ: মানুয়েল নয়্যার (গোলরক্ষক), জোশুয়া কিমিচ, আন্টোনিও রুডিগার, জনাথন টাহ, ডাভিড রাউম, এমরে জান, টনি ক্রুস, লিরয় সানে, গুন্দোগান, জামাল মুসিয়ালা, হাভেরটজ। 

স্পেন একাদশ: উনাই সিমোন (গোলরক্ষক), দানি কারভাহাল, রবিন ল্য নরমঁদ, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেল্লা, পেদ্রি, রদ্রি, ফাবিয়ান রুইজ পেনা, লামিনে ইয়ামাল, মোরাতা ও নিকো উইলিয়ামস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!