ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোহিত-কোহলির পর জাদেজারও বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৯, ৩০ জুন ২০২৪
রোহিত-কোহলির পর জাদেজারও বিদায়
ছবি: সংগৃহীত

১১ বছর পর কাটলো ভারতের ফাইনাল জুজু। বেশ কয়েকটি বিশ্বকাপের ফাইনাল হারের পর এবারের টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতার পর পরই অবসরের ঘোষণা দিয়েছেন দলটির দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার টি-২০ ফরম্যাটকে বিদায় বললেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।

রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

টি-২০তে না খেললেও ক্রিকেটের অন্যান্য ফরম্যাটে খেলে যাবেন জাদেজা, অবসর ঘোষণার পোস্টে সেটাও স্পষ্ট করেছেন জাদেজা। বিশ্বকাপ জয়ে তার টি-২০ ক্যারিয়ার পরিপূর্ণ হয়েছে বলেও পোস্টে জানিয়েছেন তিনি। সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন এ অলরাউন্ডার। 

Advertisement

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় নিয়ে আমি টি-২০ ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। অবিচল ঘোড়ার মতো সবসময় গর্বের সঙ্গে দেশকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে অন্যান্য ফরম্যাটেও সেটা করে যাবো।

তিনি আরো লেখেন, টি-২০ বিশ্বকাপ জয় আমার জন্য স্বপ্নসম। এটি আমার টি-২০ ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ার মতো। অনেক অনেক স্মৃতি এবং নিঃস্বার্থ সমর্থনের জন্য ধন্যবাদ।

২০০৯ সালে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় রবীন্দ্র জাদেজার। এই ফরম্যাটে ৭৪ ম্যাচ খেলে ৫১৫ রান এবং ৫৪ উইকেট নিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!