ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

৬০ দিন আগে রোহিতের নেয়া যে সিদ্ধান্তে বিশ্বকাপ জেতে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২০, ৩০ জুন ২০২৪
৬০ দিন আগে রোহিতের নেয়া যে সিদ্ধান্তে বিশ্বকাপ জেতে ভারত
রোহিত শর্মা

ভারতের ১৫ সদস্যের দলে চারজন স্পিনার। দল নির্বাচনের পর এই সিদ্ধান্তের কারণ জানাতে চাননি রোহিত শর্মা। বলেছিলেন, কারণ এবং পরিকল্পনা নিশ্চই আছে। এখনই এর বেশি কিছু বলব না।

তার ফাঁস করতে না চাওয়া পরিকল্পনাই বিপক্ষ দলগুলোর নাভিশ্বাস তুলে দিল। সেমিফাইনালে ইংল্যান্ডের ছ’টি উইকেট নিয়েছিলেন আক্সার প্যাটেল এবং কুলদীপ যাদব। ফাইনালে যদিও পেসাররাই বাজিমাত করলেন।

৩০ এপ্রিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছিল। সেই দলে ছিলেন চারজন স্পিনার। আক্সার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং যুবেন্দ্র চাহালকে দলে নেয় ভারত।

Advertisement

আক্সার এবং জাদেজা প্রায় একই ধরনের বোলার। তাদের একসঙ্গে ভারত খেলাবে না বলে মনে করা হয়েছিল। বিশ্বকাপে কুল-চা জুটি দেখা যেতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু বিশ্বকাপের আসরে একটি ম্যাচেও খেলানো হল না চাহালকে।

এরপরওও ভারতের স্পিন আক্রমণ বিপক্ষের ঘুম ছুটিয়ে দিল। দল নির্বাচনের পর রোহিত বলেছিলেন, আমি দলে চারজন স্পিনার চেয়েছিলাম। কারণটা আমি এখন বলব না। সেই কারণ এখন পরিষ্কার।

রোহিতের দলের তিন স্পিনার মিলে ১৯টি উইকেট নিয়েছেন। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্পিনারদের দাপট দেখা যাচ্ছে। রোহিত জানতেন এমন হবে। সেই কারণেই দলে চারজন স্পিনার চেয়েছিলেন।

কুলদীপ ৪ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। তিনি আমেরিকায় কোনো ম্যাচ খেলেননি। দল সুপার ৮-এ ওঠার পর থেকে খেলছেন কুলদীপ। কোনো দলই তার বিরুদ্ধে বড় রান করতে পারেননি।

আক্সার সাতটি ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। তবে জাদেজা ফর্মে নেই। তিনি একটি মাত্র উইকেট নিতে পেরেছেন। কিন্তু রান দেননি। ফলে ব্যাটারদের উপর চাপ তৈরি হয়েছে। সেটার ফল পেয়েছেন আক্সাররা।

রোহিত নিজের পরিকল্পনা ফাঁস করতে চাননি। তবে টি-২০ বিশ্বকাপ শেষে দেখা যাচ্ছে যে, রোহিতের পরিকল্পনাই ঠিক। ভারতীয় স্পিনারদের বল বুঝতে সমস্যা হয়েছে অন্য দলগুলোর।

অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতে রোহিতের মুখে চওড়া হাসি। তার সেই হাসি বুঝিয়ে দিচ্ছে সমালোচকরা যাই বলে থাকুন, তিনি নিজের পরিকল্পনায় সফল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!