ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ইতালিকে বিদায় করে ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭, ৩০ জুন ২০২৪
ইতালিকে বিদায় করে ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

১৯৯৩ সালের পর ইতালিকে কখনো হারাতে পারেনি সুইজারল্যান্ড। আবার চলমান ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আজ্জুরিরা। শক্তিশালী সেই দলকে ৩১ বছর পর হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে সুইসরা।

ইউরোর শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। যা দেশটির ফুটবল ইতিহাসে এই প্রথম বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) টাইব্রেকার ছাড়া ওঠার রেকর্ড। 

২০০৪ সালের পর ইতালি কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে থামেনি। কিন্তু এবার কোয়ার্টার ফাইনালে উঠার ম্যাচে জার্মানির বার্লিনে দুটি ইতিহাসই লেখা হলো নতুন করে। 

সুইজারল্যান্ডকে ঐতিহাসিক জয় এনে দেওয়া গোল দুটি করেছেন রেমো ফ্রেলার ও রুবেন ভারগাস। ইতালি পুরো নব্বই মিনিটে শট লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটিই।

১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে ১-০ ব্যবধানে হারার পর ১১ ম্যাচ ও ৩১ বছর পর ইতালিকে হারাল সুইজারল্যান্ড। আর দুই দশক পর আবারও মহাদেশসেরা-টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ইতালি।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!