ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১১, ২৭ জুন ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি দুদলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, জিতলেই প্রথমবার ফাইনাল খেলবে তারা। 

বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে নামবে প্রোটিয়ারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। শিরোপার মঞ্চে চোখ রেখে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে দুদল।

Advertisement

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড মিলার, হেনরিখ, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও তাবরাইজ শাসমি।

আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়ালাই খারোতি, নাভিন-উল-হক, নূর আহমেদ ও ফজলহক ফারুকী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!