ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

ব্রাজিল সমর্থকদের যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২৯, ২৫ জুন ২০২৪
ব্রাজিল সমর্থকদের যে বার্তা দিলেন ভিনিসিয়ুস
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকা মিশনের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামে তারকাখচিত ব্রাজিল। তবে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। এবার শক্তিশালী সেলেসাওদের রুখে দিয়েছে র‍্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে থাকা কোস্টারিকা। ম্যাচটিতে গোল শূন্য ড্র করেছে ডরিভাল জুনিয়রের শিষ্যরা।

ড্র দিয়ে কোপা শুরু করা হতাশ ব্রাজিল সমর্থকেরা। তবে সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ করে বলেন, ‘আমরা কোপা আমেরিকায় হতাশাজনক শুরু করেছি। এ অবস্থা থেকে আমরা উন্নতি করতে পারি এবং অবশ্যই উন্নতি করতে হবে।’

ভিনিসিয়ুস ও তার রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগোকে নিয়ে আক্রমণ ভাগ ছিল দুর্দান্ত।তবে তারা কোস্টারিকার বক্সের আশপাশে ঝড় বইয়ে দিয়েও তার সুফল আনতে পারেননি। ব্রাজিল ফরোয়ার্ডদের নেওয়া ১৯ শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে ছিল।

Advertisement

ভিনিসিয়ুস বলেছেন, ‘আমি এটাও জানি যে, দলের জন্য কি উন্নতি করতে পারি। পরের ম্যাচগুলোয় আমরা সেটাই করবো।’

কোস্টারিকার পাঁচ রক্ষণের বিরুদ্ধে লড়াই করেছে ব্রাজিল। গোল খাবো না- প্রতিজ্ঞা করে রক্ষণভাগ জমাট করে রেছিল তারা। গোলমুখ খুলতে না পেরে ৭১তম মিনিটে কোচ দরিভাল ভিনিসিয়ুসকে বসিয়ে তরুণ এনদ্রিককে মাঠে নামিয়েছিলেন।

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস দুর্দান্ত মৌসুম কাটানোর পর ব্রাজিল সমর্থকদের বড় প্রত্যাশা ছিল তাকে নিয়ে। ভিনিসিয়ুস নিজেও সে প্রত্যাশার কথা জানেন। 

ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরতে বলেন, ‘নতুন কোচ, নতুন খেলোয়াড়। সব কিছুতেই সময় দরকার। জানি, আমাদের ভক্তরা চায় দ্রুত সবকিছু পেতে। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা আরও ভালো খেলবো। ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!