বৃহস্পতিবার (২০ জুন) সিঙ্গাপুরের টার্ফে ইন্দোনেশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
ম্যাচটিতে বাংলাদেশের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ইন্দোনেশিয়া। মোহাম্মদ আব্দুল্লাহ আক্রমণ থেকে ৩ মিনিটে প্রথম গোলের খাতা উন্মুক্ত করেন। এছাড়া ৫৪ মিনিটে আব্দুল্লাহর স্টিক থেকে এসেছে আরো একটি গোল।
.png)
এর আগে শামীম মেহরাব হাসান ৭, আমিরুল ইসলাম ৯, দ্বীন ইসলাম ১৩ ও মোহাম্মদ জীবন ৩২ মিনিটে গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
খেলার শেষ মিনিটে অর্থাৎ ৬০ মিনিটে মোহাম্মদ ইসলাম সপ্তম গোল করে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
আগামী ২২ জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ 'বি' গ্রুপ রানার্সআপ চাইনিজ তাইপে। এই ম্যাচে সেরাটা দিতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।