ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০৯, ২০ জুন ২০২৪
আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মাঠে নেমেছে ভারত ও আফগানিস্তান। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মারা।

বৃ্হস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এ খেলা শুরু হয়। বার্বাডোসের কেনিংটন ওভালে টস জিতে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচটিতে দলে পরিবর্তন এনেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একাদশে স্থান পেয়েছেন কুলদীপ যাদব। এবারের আসরে এটিই চায়না ম্যান স্পিনারের প্রথম ম্যাচ।

Advertisement

গ্রুপ পর্বে ভারত ৩ ম্যাচ খেললেও তার সুযোগ মেলেনি। কুলদীপ সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ।

আফগানিস্তানও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। করিম জানাত বাদ পড়েছেন। সেই জায়গায় সুযোগ পেয়েছেন হজরতউল্লাহ জাজাই। জাজাই মুজিব উর রহমান ইনজুরির কারণে দলে সুযোগ পান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও আর্শদীপ সিং।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতউল্লাহ জাজাই, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!