জার্মানির স্টুটগার্ট অ্যারেনায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছে হাঙ্গেরি। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের জালে একবার বল পাঠিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে একটি গোল করেন জামাল মুসিয়ালা।
ম্যাচের শুরু থেকেই হাঙ্গেরিকে চাপে রাখে জার্মানি। এর ধারাবাহিকতায় সফলতাও পেয়েছে তারা। ম্যাচের ২২তম মিনিটে জামাল মুসিয়ালার গোলে লিড নেয় চলমান ইউরোর স্বাগতিকরা। ইলকায় গুন্দোয়ানের থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে ঠিকঠাক বল পাঠিয়ে দেন বায়ার্ন মিউনিখ তারকা।
.png)
প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা টানেন হাঙ্গেরি রোল্যান্ড সালাই। কিন্তু অফসাইড হওয়ায় তার গোলটি বাতিল হয়ে যায়। এতে মুহূর্তেই ফিকে হয়ে যায় তার গোলের আনন্দ।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।