ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

সুপার এইটে নামার আগে আফগানিস্তানের হোঁচট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:০৬, ১৫ জুন ২০২৪
সুপার এইটে নামার আগে আফগানিস্তানের হোঁচট
ছবি- সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপে উড়ন্ত ফর্মে আফগানিস্তান। চলমান টুর্নামেন্টের ‘সি’ গ্রুপ থেকে টানা তিন জয় পেয়েছে তারা। এতে এক ম্যাচ হাতে রেখেই সুপার এইট নিশ্চিত করেছে আফগানরা। এর মাঝে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তারকা স্পিনার মুজিব-উর রহমান।

এক ম্যাচ খেলেই শেষ হয়ে গেল স্পিনার মুজিব-উর রহমান এবারের বিশ্বকাপ। ডান হাতের তর্জনী মচকে যাওয়ায় চলতি আসরে তিনি আর নামতে পারবেন না। ইতোমধ্যে তার বদলিও ঠিক করে ফেলেছে আফগানিস্তান। ট্রাভেলিং রিজার্ভে থাকা আগ্রাসী ওপেনার হযরতউল্লাহ জাজাই ঢুকেছেন মূল স্কোয়াডে।

শুক্রবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে আইসিসির টেকনিক্যাল কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। 

Advertisement

এর আগে উগান্ডার বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচ খেলেন মুজিব। ম্যাচটিতে ২৩ বছর বয়সী এই স্পিনার ১৬ রানে ১ উইকেট শিকার করেন। মুজিব চোট পাওয়ার পর নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে সুযোগ পান বাঁ–হাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। যদিও কিউইদের বিপক্ষে জয়ের দিন মাত্র এক ওভার বোলিং করেছেন নুর। পরে পাপুয়া নিউগিনি ম্যাচে তিনি ১৪ রানে ১ উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!