কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে চমক হিসেবে দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেসান্দ্রে গার্নাচো ও এসি মোনজার ভ্যালেন্তিন কারবোনি। তবে বাদ পড়াদের তালিকায় সবচেয়ে বড় নাম রোমার তারকা পাওলো দিবালা।
এছাড়া প্রীতি ম্যাচের দলে থেকেও কোপার স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনার্দো বালেরদি, ভ্যালেন্তিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়া।
.png)
শিরোপা ধরে রাখার মিশনে দল আগেই থেকেই ঠিকঠাক ছিল আর্জেন্টিনার। আজ শুধু আনুষ্ঠানিকতা সারলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
এবারের আসরে উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। গ্রুপে অন্য দলগুলো হলো পেরু ও চিলি। আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৬ জুন চিলির বিপক্ষে। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে ৩০ জুন পেরুর বিপক্ষে।
কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড-
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লুকাস এম কুয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো প্যারেদেস, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, রদ্রিগো ডি পল, অ্যাজাকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেসান্দ্রো গার্নাচো, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, ভ্যালেন্টিন কার্বোনি, নিকোলাস গঞ্জালেস।