প্রথম দিন নারীদের হাই জাম্পে রৌপ্য জিতেছিলেন রিতু আক্তার। শনিবার আরো বড় খবর দিলেন দূরপাল্লার দৌড়বিদ আল আমিন।
আল আমিন ৩০০০ মিটার স্টেপল চেজে অংশ নিয়ে সোনা জিতেছেন। তিনি এই কীর্তি গড়তে সময় নেন ৯.৩২:৩৯ সেকেন্ড।
.png)
এ প্রতিযোগিতায় অংশ নেয়া অন্য অ্যাথলেটরা হলেন- হাইজাম্পে মাহফুজুর রহমান, ৪০০ মিটারে জহির রায়হান, গৌরাঙ্গ রায়, হ্যামার থ্রোয়ে নাজমুল হোসেন, পোলভোল্টে সৌরভ মিয়া।
ভারতের চেন্নাইয়ে আগামী অক্টোবরে দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস হওয়ার সম্ভাবনা আছে। নভেম্বরে হংকংয়ে আছে এশিয়ান ইনডোর। এ দুটি প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই দল পাঠানো হয়েছে মালয়েশিয়ায়।