ফুটবলের সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই অংশ নেবে ব্রাজিল। এখন পর্যন্ত টুর্নামেন্টির ৩৭টি আসরে অংশ নিয়ে ৯ বার শিরোপা ঘরে তুলেছে সেলেসাওরা। এবার নিজেদের দশম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামবে নেইমারবিহীন ব্রাজিল।
টুর্নামেন্টটির বর্তমান রানার্সআপও ব্রাজিল। সবশেষ ২০২১ আসরের ফাইনালে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে শিরোপা হাতছাড়া হয় তাদের।
.png)
চলুন এক নজরে দেখে নেই দশম শিরোপা মিশনে ব্রাজিলের ম্যাচগুলো কবে কার বিপক্ষে:
এবারের আসরে ‘ডি’ গ্রুপে খেলবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।
আগামী ২৫ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভিনিসিয়ুস-রদ্রিগোরা। ম্যাচটি হবে ইঙ্গেলউডের সফি স্টেডিয়ামে।
এর চার দিন পর অর্থাৎ ২৯ জুন লাস ভেগাসে বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে প্যারাগুয়ের বিপক্ষে নামবে ব্রাজিল। আর ৩ জুলাই গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে সান্তা ক্লারাতে।