বেকেনবাওয়ারকে সম্মান জানানোর এই অনুষ্ঠান হবে শুক্রবার হবে বলে নিশ্চিত করেছে উয়েফা।
ইউরোর প্রথম দিন জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এই ম্যাচের আগে মিউনিখ ফুটবল অ্যারেনায় ব্যাকেনবাওয়ারের জেতা তিনটি শিরোপাই আনা হবে। তার স্ত্রী হেইডি ট্রফি নিয়ে আসবেন।
.png)
চলতি বছরের জানুয়ারিতে ৭৮ বছর বয়সে মারা যান বেকেনবাওয়ার। সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হয় তাকে।
১৯৭২ সালে জার্মানিকে ইউরো জেতানোর দুই বছর পর বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বেকেনবাওয়ার। পরে ১৯৯০ সালে জার্মানদের বিশ্বকাপ জেতান ম্যানেজার হিসেবে।
উল্লেখ্য, গত কয়েকটি টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মানি। স্রেফ চতুর্থ স্বাগতিক দেশ হিসেবে তারা ইউরোর শিরোপা জিততে চাইছে। এ লক্ষ্যে গ্রুপ ‘এ’ তে স্কটল্যান্ড ছাড়াও হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে তারা।