ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৩, ১০ জুন ২০২৪
ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা
ফাইল ছবি

চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে শুরুটা দারুণ করেছিল টাইগাররা। তবে শুরুর ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে আফ্রিকার দেশটি।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৫ ওভারে চার উইকেটে ৮৫ রান।

আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। তানজিম হাসান সাকিবের করা প্রথম ৫ বল থেকে ১১ রান নেন কুইন্টন ডি কক। তবে মুখোমুখি প্রথম বলেই এলবিডব্লিউ হন আরেক ওপেনার রেজা হেনড্রিকস।

Advertisement

নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার ডি কককে ফেরান সাকিব। এই উইকেটকিপার ব্যাটার করেন ১৮ রান। সাকিবের তৃতীয় শিকারে পরিণত হওয়া ট্রিস্টান স্টাবস ডাক মারেন। এর আগে তাসকিনের বলে ৪ রানে বোল্ড হন মার্করাম।

মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে দলের হাল ধরেছেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। দুজনের ব্যাটে ধীরে ধীরে ম্যাচে ফিরেছে প্রোটিয়ারা। ক্লাসেন ৩৪ ও মিলার ২৬ রানে ব্যাট করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!