ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ছিটকে যাওয়ার শঙ্কায় বিশ্বকাপের ফেবারিটরা, এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২০, ১০ জুন ২০২৪
ছিটকে যাওয়ার শঙ্কায় বিশ্বকাপের ফেবারিটরা, এগিয়ে যারা
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন মুল্লুকে পর্দা উঠেছে নবম টি-২০ বিশ্বকাপের। চলমান আসরে ইতোমধ্যে ঘটেছে বেশকিছু অঘটন। লিপিবদ্ধ হয়েছে প্রথম জয়ের রেকর্ডও। এরই মধ্যে জমজমাট টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে আসরের ফেবারিট দলগুলো।

এবারের আসরটা হার দিয়ে শুরু করেছিল পাকিস্তান। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর ভারতের কাছেও হেরেছে দলটি। টানা দুই হেরে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান। 

চলমান আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। অন্যদিকে হাতে তিন ম্যাচ থাকলেও চাপে আছে নিউজিল্যান্ড।

Advertisement

কুড়ি ওভারের টুর্নামেন্টে বড় চমকটা দেখিয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে কানাডাকে। কিন্তু পুরো বিশ্বকে তারা চমকে দিয়েছিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এ দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটের পথে অনেকটা এগিয়ে আছে তারা। 

শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইটা কঠিন হলেও আয়ারল্যান্ডকে হারানো তাদের পক্ষে অসম্ভব হবে না। আয়ারল্যান্ডের পর পাকিস্তানকে হারিয়ে সুপার এইট একপ্রকার নিশ্চিত ভারতেরও। তবে গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তানকে এখনই ছিটকে দেয়া যাচ্ছে না। 

পরের দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পাশাপাশি তাদের প্রার্থনা করতে হবে যুক্তরাষ্ট্র যেন শেষ দুই ম্যাচে হারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান, কথা বলবে নেট রান রেট।

এদিকে গ্রুপ ‘বি’ থেকে সুবিধাজনক অবস্থায় আছে স্কটল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কল্যাণে ১ পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। পরের দুই ম্যাচে নামিবিয়া ও ওমানকে হারিয়ে টেবিলের শীর্ষে তারা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে তারা।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চাপে আছে ইংল্যান্ড। নামিবিয়া ও ওমানের বিপক্ষে জয়ে স্কটল্যান্ডের সমান পয়েন্ট তুলে নিলেও তাদের ভাবতে হবে নেট রান রেট নিয়ে। সুপার এইটে পা রাখতে হলে তাদের পাড়ি দিতে হবে কঠিন পথে। এর মাঝে কোনো ম্যাচে বৃষ্টি বাধা দিলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।

গ্রুপ ‘সি’তে মাত্র এক ম্যাচ হেরেই বিপাকে নিউজিল্যান্ড। মূলত হাতে তিন ম্যাচ থাকলেও আফগানিস্তানের বিপক্ষে ৮৪ রানের হার নেট রান রেটে তাদের অনেক পিছিয়ে দিয়েছে। যেটা বর্তমানে অবস্থান করছে -৪.২০০’তে। আবার পরের তিন ম্যাচের মধ্যে উগান্ডা আর পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলনামূলক সহজ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হবে তাদের। 

তার আগে প্রার্থনা করতে হবে আফগানিস্তানের বিপক্ষে যেন ক্যারিবীয়রা হারে। কারণ পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ থাকায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা রশিদদের বিদায় আশা করা আকাশ কুসুম কল্পনার মতো। তবে চাইলে আটকে দেয়া যাবে ক্যারিবীয়দের। যদিও ২ ম্যাচে ৪ পয়েন্টের সঙ্গে নেট রান রেটেও বেশ এগিয়ে তারা। তবে রভম্যান পাওয়েলরা পরের দুই ম্যাচ হারলে সেটা নিয়ে ভাবতে হবে না কিউইদের।

অন্যদিকে গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। টানা ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। শ্রীলংকা বাদে এখনো সুপার এইটের টিকিট নিশ্চিত করার সুযোগ আছে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপালের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!