ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮, ১০ জুন ২০২৪
মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে
ছবি- সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। এই জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাটেই শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে টিম টাইগার্স। স্বাভাবিকভাবেই ‘সাইলেন্ট কিলারের’ প্রশংসা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মাহমুদউল্লাহকে নিয়ে এই লঙ্কান কোচ বলেন, ‘আমি সবসময়ই তার খেলা শেষ করে আসতে পারার সক্ষমতায় মুগ্ধ। এজন্যই সে এমন জায়গায় ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা আছে, যখন দল চাপে থাকে তখন মাঠের মধ্যে সবচেয়ে শান্ত থাকাদের একজন সে। তার ভূমিকাটা ভালো জানে।’

তিনি আরো বলেন, ‘আমি খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম, তার কাছে একটা জিনিসই চাই যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এরপর যা হওয়ার হোক, সে সেটা করেছে। আর এটা প্রথমবার না যখন সে এমন করলো। রিয়াদ বড় ম্যাচের পারফরমার। বেশির ভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে।’

Advertisement

উল্লেখ্য, সোমবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!