শনিবার দিবাগত রাতে থমাস আদেলফো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচটিতে প্যারাগুয়ের জালে এক হালি বল পাঠিয়েছে আলবিসেলেস্তেরা। দলটির পক্ষে এদিন গোলের দেখা পান লুকাস বেলট্রান (২টি), কেভিন জেনন (১টি) ও পাবলো সোলারি (১টি)।
এদিন ম্যাচে একক আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। মেদিনার দারুণ পাস থেকে যুবাদের পক্ষে প্রথম গোল করেন কেভিন জেনন। দশ মিনিট পর নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনার যুবারা। বেলট্রান গোল করে দলকে এগিয়ে নেন ২-০ গোলে।
.png)
প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের সহজ ভুলে তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। দলটির পক্ষে তৃতীয় গোলটি করেন বেলট্রান। মার্কো দি সিজারের অ্যাসিস্টে দলের পক্ষে চতুর্থ এবং নিজের প্রথম গোল করেন সোলারি।