এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ১ ওভারে এক উইকেটে ১ রান।
শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।
.png)
নেদারল্যান্ডসের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাইকেল লেভিট ও ম্যাক্স ও’দৌদ। ইনিংসের শুরুতেই এ জুটিতে আঘাত করেন মার্কো জানসেন। এতে তিন বল খেলেও শূন্য রানে সাজঘরে ফিরেছেন লেভিট।
পরে ক্রিজে আসেন বিক্রমজিৎ সিং। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ম্যাক্স।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া এবং ওটেনিল বার্টমেন।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দৌদ, মাইকেল লেভিট, বিক্রমজিৎ সিং, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, টিম প্রিঙ্গেল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।