ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১১, ৮ জুন ২০২৪
মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে
মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

শ্রীলংকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের জয়ের দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি উচ্ছ্বসিত চেন্নাই সুপার কিংসও। বাংলাদেশের জয়ের পর ফিজকে নিয়ে পোস্ট দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপর তার প্রশংসায় পঞ্চমুখ চেন্নাই।

নিজেদের অফিসিয়াল ফেসবুকে এক স্ট্যাটাসে চেন্নাই লেখে,  ‘আমাদের চোখের শান্তি।’ সঙ্গে মুস্তাফিজের একটি ছবিও জুড়ে দিয়েছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
 
এদিন শ্রীলংকার টপঅর্ডারের তিন ব্যাটারের মধ্যে দুজনকেই তুলে নেন মুস্তাফিজ। তাসকিন আহমেদ কুশাল মেন্ডিসকে ফেরানোর পর ফিজ নেন কামিন্দু মেন্ডিস ও পাথুম নিসাঙ্কার উইকেট। 

Advertisement

শেষদিকে মহেশ থিকশানাও ফিজের শিকারে পরিণত হন। ঐ ইনিংসে শ্রীলংকা গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। জবাবে এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!