ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বাংলাদেশের অনবদ্য বোলিংয়ে অল্পেই থামল শ্রীলংকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১, ৮ জুন ২০২৪
বাংলাদেশের অনবদ্য বোলিংয়ে অল্পেই থামল শ্রীলংকা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগেও দলটা ছিল ছন্নছাড়া। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে, এরপর যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক সিরিজ হার। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও টাইগাররা উপহার দিয়েছিল হতাশা। তবে আসরের প্রথম ম্যাচে দেখা গেল উল্টো চিত্র।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত বোলিং উপহার দিয়েছে বাংলাদেশ। টাইগারদের দাপুটে বোলিং সামলে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৪ রান করেছে লংকানরা।

আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ইনিংসের তৃতীর ওভারে আক্রমণে এসেই ১০ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তাসকিন আহমেদ।

Advertisement

ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই তিনে নামা কামিন্দু মেন্ডিসকে তানজিম সাকিবের তালুবন্দী করেন মুস্তাফিজুর রহমান। কামিন্দু করেন ৪ রান। একপ্রান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন নিশাঙ্কা। মুস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন এ ওপেনার। এর আগে ৪৭ রান করেন তিনি।

দলীয় শতকের পর ব্যাটিং ধসের মুখে পড়ে শ্রীলংকা। শেষ ছয় ওভারে দুর্দান্ত বোলিং নৈপুণ্য উপহার দেন টাইগার বোলাররা। এ সময় মাত্র ২৪ রান করতে পারে লংকানরা। যার শুরুটা হয় ধনঞ্জয় ডি সিলভা ২১ রানে ফেরার মধ্য দিয়ে।

লংকানদের অন্যদের ভেতর চারিথ আসালঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৬ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান তিনটি, তাসকিন দুটি ও তানজিম সাকিব একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!