ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

প্রথম বলেই উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১, ৮ জুন ২০২৪
প্রথম বলেই উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান

নবম টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। বল হাতে শুরুটা ভালো করেছে নাজমুল হোসেন শান্তর দল। আক্রমণে এসেই উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে দুই উইকেটে ৫৩ রান করেছে শ্রীলংকা।

আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ইনিংসের তৃতীর ওভারে আক্রমণে এসেই ১০ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তাসকিন আহমেদ।

Advertisement

তিনে নামা কামিন্দু মেন্ডিসকে বেশিক্ষণ টিকতে দেননি মুস্তাফিজুর রহমান। ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই এই ব্যাটারকে তানজিম সাকিবের তালুবন্দী করেন এ পেসার। কামিন্দু করেন ৪ রান।

আজ টপ অর্ডারে খেলবেন তানজিদ তামিম, সৌম্য সরকার ও লিটন দাস। মিডল অর্ডারে শান্তর সঙ্গে আছেন সাকিব, হৃদয় ও রিয়াদ। বল হাতে একাদশে আছেন তিন পেসার। তাসকিন, মুস্তাফিজ ও শরিফুলের সঙ্গে লেগস্পিনার হিসেবে আছেন রিশাদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!