ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

পাকিস্তানের জয় আটকে সুপারওভারে আমেরিকানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৪, ৭ জুন ২০২৪
পাকিস্তানের জয় আটকে সুপারওভারে আমেরিকানরা
ছবি: সংগৃহীত

ডালাসের গ্র‌্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার (৬ জুন) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ টাই করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৫৯ রানে থামে যুক্তরাষ্ট্র। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে বাবর-শাদাবের লড়াকু পুঁজিতে সংগ্রহ করে ১৫৯ রান।

জয়ের জন্য শেষ ওভারে ১৫ রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। প্রথম ৫ বলে ১০ রান দেন পাকিস্তানের পেসার হারিস রউফ। শেষ বলে দরকার ৫ রান। হারিস রউফের ফুলটস বলটা লং অফ দিয়ে উড়িয়ে মেরে ৪ রান আদায় করে নেন যুক্তরাষ্ট্রের ব্যাটার নীতিশ কুমার। ফলে, টাই হয়ে সুপারওভারে গড়ায় পাকিস্তান-যুক্তরাষ্ট্র লড়াই।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে তাদের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন বাবর আজম এবং শাদাব খান। ২৫ বলে ৩ ছক্কা এবং ১ চারে ৪০ রান করেন শাদাব। বাবরের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৪৪ রান।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে মোনাঙ্ক প্যাটেল, অ্যান্দ্রিস গাউস এবং অ্যারন জোনসের ব্যাটে জয়ের পথেই ছিল যুক্তরাষ্ট্র। তবে শেষদিকে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টাই করে যুক্তরাষ্ট্র।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!