এদিন ছোট লক্ষ্য তাড়ায় ফিফটি হাঁকিয়ে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এই ইনিংস খেলার পথে একটা রেকর্ডও গড়েছেন তিনি। তাতেই রেকর্ডবুকে জায়গা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার।
প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। এই মাইলফলক ছুঁতে ৪৯৯ ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক। আর ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কা নিয়ে দুইয়ে আছেন উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল।
.png)
শুধু ছক্কার রেকর্ডই নয়, এদিন টি-২০ বিশ্বকাপে এক হাজার রানও পূর্ণ করেছেন রোহিত। এখানে অবশ্য তিনি তৃতীয়।
টি-২০ বিশ্বকাপের ক্যারিয়ারে ২৬ ইনিংসে ১ হাজার ১৪২ রান নিয়ে এই তালিকায় সবার ওপরে বিরাট কোহলি। আর ৩১ ইনিংসে ১ হাজার ১৬ রান নিয়ে দুইয়ে আছেন শ্রীলংকার সাবেক ব্যাটার মাহেলা জয়াবর্ধনে।