এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৫ ওভারে এক উইকেটে ১৫৬ রান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা। এতে আগে ব্যাট করছে আফগানিস্তান।
.png)
আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা দুজন। তাদের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে উগান্ডা।
এ দুই ওপেনারের ব্যাট থেকে আসে ১৫৪ রান। দুই ফিফটিতে দলকে বড় সংগ্রহের পথে নেন তারা। তবে সেঞ্চুরির পথে েএগোতে থাকা ইব্রাহিম জাদরানকে সাজঘরে ফেরালে ভেঙে যায় তাদের জুটি।
১৫তম ওভারের তৃতীয় ইব্রাহিমকে বোল্ড করেন উগান্ডার অধিনায়ক মাসাবা। আউট হওয়ার আগে ৭০ রান করেন তিনি।
পরে ক্রিজে আসেন নাজিবউল্লাহ জাদরান। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন গুরবাজ।