ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপের আগে ‘মন খারাপ’ কামিন্সের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৫, ৪ জুন ২০২৪
বিশ্বকাপের আগে ‘মন খারাপ’ কামিন্সের
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে পর্দা উঠেছে টি-২০ বিশ্বকাপের। এই টুর্নামেন্টে আগামী ৬ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যে ধাপে ধাপে উইন্ডিজের উদ্দেশে রওনা দিচ্ছেন অজি ক্রিকেটাররা। আর সেখানেই বিপত্তিতে পড়েছেন প্যাট কামিন্স।

বিশ্বকাপের সহ-আয়োজক উইন্ডিজে যাওয়ার পথে ল্যাগেজ হারিয়েছেন প্যাট কামিন্স। সিডনি থেকে ক্যারিবীয়ানদের দেশে যাওয়ার পথে অতিরিক্ত দুই দিন অপেক্ষা করতে হয়েছে তাকে। 

কামিন্সের স্ত্রী বেকি জানিয়েছেন, বিশ্বকাপের উদ্দেশ্যে যাওয়ার পথে ব্যাগ হারিয়েছেন কামিন্স। সে কারণে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে দেরি হয়েছে এই পেসারের। কামিন্স অবশ্য পুরোপুরি চিন্তামুক্ত হতে পারেননি। এখনো ফেরত পাননি নিজের ব্যাগ। 

Advertisement

এদিকে বিমান পেতে দেরি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্কের।  ফ্লাইট বিলম্বে তাদের এক রাত লস অ্যাঞ্জেলস ও এক রাত মায়ামিতে কাটাতে হয়েছে। বার্বাডোজেও পৌঁছাতে দেরি হয়। 

আগামী ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে বার্বাডোজে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!