আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের ক্লাবটি। আগামী পাঁচ মৌসুম লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাঠ মাতাবেন এমবাপ্পে। খবর রিয়াল মাদ্রিদের।
নিজেদের ওয়েব সাইটে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ সিএফ এবং কিলিয়ান এমবাপ্পে একটি চুক্তিতে পৌঁছেছে। যার ফলে তিনি আগামী পাঁচ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন।’
.png)
দুদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রদি। যা তাদের রেকর্ড ১৫তম শিরোপা। এমন জয়ের আনন্দের সঙ্গে এমবাপ্পকে পাওয়ার খবরটি মাদ্রিদ সমর্থকদের জন্য সুখবরই বটে।