ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যুক্তরাষ্ট্রের বিমান ধরা হচ্ছে না এই ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ৩১ মে ২০২৪
যুক্তরাষ্ট্রের বিমান ধরা হচ্ছে না এই ক্রিকেটারের
ছবি- সংগৃহীত

আগামী ২ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এই আসরকে ঘিরে এরই মধ্যে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে অংশগ্রহণকারী দলগুলো।

আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলবে নেপাল ক্রিকেট দলও। তবে অনেক চেষ্টার পরও যুক্তরাষ্ট্রের বিমান ধরতে পারছেন না দেশটির তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে। কারণ, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে নেপাল সরকারের চেষ্টাও নাকোচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে লামিচানের আর বিশ্বকাপে অংশ নেয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বার্তা সংস্থা এএফপিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের কেন্দ্রীয় কমিটির সদস্য চুম্বি লালা জানিয়েছেন, ‘এখন লামিচানের আর বিশ্বকাপে থাকার সম্ভাবনা শূন্যের কোঠায়।’

Advertisement

নেপাল সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে তদবির করেছে। কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। ২০২২ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। ওই মামলায় গত জানুয়ারিতে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আপিলের পর অবশ্য গত ১৫ মে উচ্চ আদালতের রায়ে মুক্ত হন লামিচানে। এরপর তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা চালায় নেপাল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!