ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন হেড কোচ নিয়োগ দিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৩, ৩০ মে ২০২৪
নতুন হেড কোচ নিয়োগ দিল বিসিবি
ফাইল ছবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডেভিড হেম্প। তখন থেকেই এইচপির প্রধান কোচের পদটি ফাঁকা ছিলো। সেই পদ পূরণের জন্য বেশ অনেকদিন ধরেই কোচের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশেষে সেই পদে নতুন কোচ নিয়োগ করেছে বিসিবি। টাইগারদের এইচপি দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার নাথান মিচেল হরিতজ।

এর আগে এইচপির হেড কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো বিসিবি। যার প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র দিতে থাকেন। সেখান থেকে দুইজন প্রার্থীকে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় রাখেন হেড অব প্রোগ্রাম ডেভিড মুর।

Advertisement

এইচপির প্রধান কোচ হওয়ার দৌড়ে ছিলেন জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিম এবং অস্ট্রেলিয়ার নাথান মিচেল হরিতজ। দুজনের শেষ লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলেন নাথান। ২০২৩ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি।

মূলত আন্তর্জাতিক ক্যারিয়ারকে প্রাধান্য দিয়ে এইচপির প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার নাথানকে বেছে নিয়েছে বিসিবি। নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

৪২ বছর বয়সী নাথান অস্ট্রেলিয়ার জার্সিতে ৫৮ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন। ১৭ টেস্টে তার রয়েছে ৬৩টি উইকেট। এছাড়া ক্যারিয়ারের শেষ দিকে তিন টি-২০ খেলার সুযোগও পেয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!