তবে জো বার্নস যে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে প্রচণ্ড আবেগ জড়িয়ে, স্বজন হারানোর বেদনা জড়িয়ে। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে বার্নসের ভাই ডমিনিক বার্নস মারা গেছেন। নর্দার্ন ফেডারেলসের হয়ে খেলার সময় ৮৫ নম্বর জার্সি পরতেন ডমিনিক। নিজে অস্ট্রেলিয়ার হয়ে ১৫ নাম্বার জার্সিতে খেললেও ইতালিতে ভাইয়ের ৮৫ নম্বর জার্সি পরে খেলবেন বলে জানিয়েছেন বার্নস।
.png)
বার্নসের মা ইতালিয়ান, সে কারণে ইতালির হয়ে খেলতে কোনো বাধা নেই তার। এখন বার্নস ইতালির হয়ে উপ-আঞ্চলিক বাছাইপর্ব খেলবেন, চেষ্টা করবেন ইতালিকে ২০২৬ টি-২০ বিশ্বকাপের দিকে যতটা সম্ভব এগিয়ে নিতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ৩৪ বছর বয়সী বার্নস লিখেছেন, ‘এটা আমার কাছে শুধুই আরেকটা সংখ্যা নয়, এই জার্সিটাও শুধুই আরেকটা জার্সি নয়। এটা সেই মানুষের জন্য যে স্বর্গ থেকে খুব গর্ব নিয়ে আমাকে দেখবে। জেলা পর্যায়ে শক্তিশালী নর্দার্ন ফেডারেলসের হয়ে খেলার সময়ে ওর জার্সি নম্বর ৮৫ ছিল।’
অস্ট্রেলিয়ার হয়ে ২৫টি টেস্ট খেলা বার্নস ২০১৪ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পান। ঠিক ছয় বছর পর ভারতেরই বিপক্ষে বক্সিং ডে টেস্টে শেষ বার অজিদের জার্সিতে মাঠে নামেন। ৪ সেঞ্চুরিসহ করেছেন ১৪৪২ রান। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৬টি ওয়ানডে।