সদ্যই দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। যেখানে ২-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে টাইগাররা। যুক্তরাষ্ট্রের মাঠে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫ উইকেটে ও ৬ রানে হেরে আগেভাগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ।
সিরিজ হার নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পড়ে যায় টাইগাররা। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচ ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারে বাংলাদেশ।
.png)
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সান্ত্বনার জয় বিশ্বকাপে দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। পহেলা জুন নিউ ইয়র্কে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের মত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রও। ৩০ মে ডালাসে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা। এর মাঝে আগামী ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ।
এবারের আসরে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।