ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের আগমুহূর্তে দলে ইনজুরির থাবা, বদলি হলেন যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৫, ২৭ মে ২০২৪
বিশ্বকাপের আগমুহূর্তে দলে ইনজুরির থাবা, বদলি হলেন যিনি
ছবি- সংগৃহীত

আগামী ২ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এবারের আসরের আয়োজক যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপের আগমুহূর্তে উইন্ডিজ শিবিরে থাবা বসিয়েছে বেরসিক ইনজুরি। তাতেই কপাল পুড়েছে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারের।

চোটের কারণে ছিটকে যাওয়া হোল্ডারের বদলি হিসেবে দলে ডাক পেলেন বাঁহাতি পেসার ওবেদ ম্যাককয়। রোববার এ তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। 

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় চোট পান হোল্ডার। উস্টারশায়ারের হয়ে এই মাসের শুরুতে তার সর্বশেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেন তিনি। 

Advertisement

এদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) রোববার যে বিবৃতি দিয়েছে, সেখানে হোল্ডারের চোটের ধরন কিংবা সেরে উঠতে কতদিন লাগবে, তা জানানো হয়নি।

২৭ বছর বয়সী ম্যাককয় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-২০ সিরিজে খেলছেন। এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ৪৩ উইকেট নিয়েছেন তিনি।

আগের ঘোষিত ১৫ সদস্যের দলের সঙ্গে ভ্রমণসঙ্গী রিজার্ভ হিসেবে পাঁচ জনের নাম ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। তারা হলেন কাইল মেয়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচার। মূল দলের কেউ চোটে পড়লে এখান থেকে নেয়া হবে।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে পাপুয়া নিউ গিনি, উগান্ডা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আগামী ২ জুন পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে দুবারের চ্যাম্পিয়নরা।

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শেই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, ওবেড ম্যাককয়, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড।

ভ্রমণসঙ্গী রিজার্ভ: কাইল মেয়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ, আন্দ্রে ফ্লেচার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!