ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খেলবেন ফাইনাল, অথচ কেউ নেই বিশ্বকাপ দলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ২৫ মে ২০২৪
খেলবেন ফাইনাল, অথচ কেউ নেই বিশ্বকাপ দলে
ছবি- সংগৃহীত

আইপিএলের ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। জমজমাট টুর্নামেন্টে শেষ হাসি কে হাসবে, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মজার ব্যাপার হলো, আইপিএলের ফাইনালে ওঠা দুদলের কোনো ক্রিকেটারই ভারতের বিশ্বকাপ দলে নেই।

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে আইপিএলের ফাইনালে ওঠা কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। অবশ্য দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন কলকাতার রিংকু সিং। কিন্তু মূল দলের হয়ে নয়, বরং তিনি আছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে সর্বোচ্চ চারজন খেলোয়াড় আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস থেকে আছেন তিনজন করে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের দুজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। একজন রয়েছেন পাঞ্জাব কিংসের।

Advertisement

আগামী টি-২০ বিশ্বকাপ চলবে ২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে ভারতীয়রা।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, সঞ্জু স্যামসন, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ খেলোয়াড়: শুবমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!