ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তারকা পেসারকে নিয়ে সুখবর দিলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৭, ২৫ মে ২০২৪
তারকা পেসারকে নিয়ে সুখবর দিলো বিসিবি
ফাইল ফটো

বিশ্বকাপের আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ দল। তবে দলটির সঙ্গে প্রথম দেখাতেই টানা দুই ম্যাচ হেরেছে টিম টাইগার্স। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ শিরোপা খুইয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মুখোমুখি হবে দুদল। লজ্জা এড়াতে ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এমন ম্যাচের আগে ইনজুরি আক্রান্ত তাসকিনকে নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পর তাসকিনকে নিয়ে সুখবর দেয় বিসিবি। তারা জানিয়েছে, চোট থেকে দ্রুতই সেরে উঠছে তাসকিন। 

Advertisement

বিসিবি আরো জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিনের স্ক্যান রিপোর্টে নেতিবাচক কিছু পাননি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন এই স্পিডস্টার।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম চারটিতে বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন। কিন্তু পঞ্চম ম্যাচের আগে অনুশীলনের সময় পেশিতে টান পড়ে তার। এতে করে শঙ্কা জাগে তাকে বিশ্বকাপে পাওয়া নিয়ে। 

যদিও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চোট গুরুতর না হওয়ায় তাসকিন সঙ্গী করেই শেষ পর্যন্ত বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। সেই সঙ্গে তাকে শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত হলেও বোর্ড চিকিৎসকরা নিশ্চিত করে বলতে পারেননি তাসকিন কবে নাগাদ সুস্থ হবেন। সংশয় ছিল বিশ্বমঞ্চে প্রথম ম্যাচ থেকে তাকে দলে পাওয়া নিয়েও। যার ফলে ব্যাকআপ হিসেবে দলে ডাকা হয় পেসার হাসান মাহমুদকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!